কুমিল্লা সিটি কর্পোরেশনে এনসিপির মেয়র প্রার্থী এড. তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন হাসনাত আবদুল্লাহ
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে এডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তিসহ দলের সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে এড. তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি অতীতের মতোই দলের প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য নেতা-কর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এদিকে, এনসিপি মনোনীত মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক এড. মো. তারিকুল ইসলাম বলেন, কুমিল্লা দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও নিজ শহর এখনও নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। নগরীর ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোরও কার্যকর সমাধান হয়নি।
তিনি বলেন, “আমরা নেতৃত্বে আসতে পারলে কুমিল্লার নাগরিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো এবং একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তুলবো।






